সদ্য প্রকাশিত
রিজিকে বরকত ও গুনাহ মাফের অনন্য আমল পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের
নওগাঁ

রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে কৈশোর কর্মসূচির ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মৌসুমী এনজিও’র বাস্তবায়নে ও পিকেএসএফ এর সহযোগিতায় এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এতে উপজেলা কৈশোর কর্মসূচির বিভিন্ন ক্লাবের ১০০ জন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ও রাণীনগর কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার নাইস পারভীন প্রমুখ।