সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
জাতীয়

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬৪ মিনিট পড়া
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেখ হাসিনাকে ‘বঙ্গশত্রু’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, শেখ হাসিনাসহ অপরাধ করে দেশের বাইরে অবস্থানকারীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সাইমুম পারভেজ বলেন, ‘শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে আসতে পারবেন না এবং আসতে চানও না আসলে।

’
তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে রবিবার (২২ নভেম্বর) ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বর্তমান অবস্থা, গোপালগঞ্জের সহিংসতা, গণহত্যার বিচার ও রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।

সাইমুম পারভেজ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে চলমান সংকটের মূলে রয়েছে আদর্শিক সমস্যা। রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা ও জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়ে আওয়ামী লীগের অবশিষ্ট অংশ এখন একটি ছোট ‘কাল্টে’ পরিণত হয়েছে।

সেখানে শেখ হাসিনা, শেখ মুজিব ও তাদের পরিবারের সদস্যদের একধরনের দেবত্ব দেওয়া হয়েছে। তাদের নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নিজেদেরই হাসপাতাল ভাঙছে, নিজেদেরই রাস্তাঘাট কাটছে, নিজেদেরই দোকানপাট বন্ধ করে রাখছে।’ একটি শহর বা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে যেসব কার্যক্রম প্রয়োজন, সেগুলো তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।

তার প্রশ্ন, ‘এর ফলে আসলে কার কী উপকার হচ্ছে?’
আন্দোলন মোকাবিলায় বিএনপি সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য তুলে ধরে সাইমুম পারভেজ বলেন, সরকার রাষ্ট্রীয় সহিংসতার পথে যেতে চায় না। জনগণকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে চায়। আওয়ামী লীগের অবশিষ্ট অংশ রাজনৈতিক সহিংসতায় জড়িত একটি ছোট গোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটি এলাকায় গুপ্ত হামলা চালিয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে বামপন্থী, ডানপন্থী, জামায়াত ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের সহিংসতা মোকাবিলার প্রশ্নে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলে দাবি করেন সাইমুম পারভেজ।

আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার পর অপরাধের দায় অস্বীকার করলে এবং অনুশোচনা না থাকলে রাজনৈতিক পুনর্মিলন সম্ভব নয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জনগণের সঙ্গে বোঝাপড়ায় আসতে হবে। যারা অপরাধ করেছে, তাদের আগে অপরাধ স্বীকার করতে হবে। একই সঙ্গে গণহত্যার জন্য দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানকারীদের বিচারের বিষয়ে তিনি বলেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিংবা হত্যার নির্দেশ দিয়েছেন, স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাদের অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হবে। আদালত ফাঁসি, যাবজ্জীবন বা অন্য যে সাজাই দেন, তা কার্যকর করা হবে। জনগণকে সঙ্গে নিয়েই সরকার এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে সাইমুম পারভেজ বলেন, দলটি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় রাজনীতি করেছে। সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় কিংবা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের সমাজে পুনর্বাসনের চেষ্টা থাকবে।

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ও রুয়ান্ডার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পুনর্মিলনের জন্য অপরাধীদের দায় স্বীকার করতে হয়। অপরাধ অস্বীকার কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুনর্মিলনের পথ তৈরি হয় না।

এদিকে কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮০ কোটি টাকার জলবায়ু অর্থায়ন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরো প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জলবায়ু খাতে বিনিয়োগের জন্য জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৫ কোটি টাকা।

এ ছাড়া জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগ গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কসের আওতায় বাংলাদেশকে তিন কোটি ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সাইমুম পারভেজ বলেন, জলবায়ু ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি জোরদার করাই এ অর্থায়নের উদ্দেশ্য। দুর্যোগের আগেই অর্থের ব্যবস্থা রাখা গেলে ক্ষয়ক্ষতির পর দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে।

তিনি আরো জানান, গ্লোবাল শিল্ডের আওতায় অতিরিক্ত দুই কোটি ইউরো বা প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ এ অর্থ পেতে পারে।

সিআইএফ ও গ্লোবাল শিল্ডের ঘোষিত অর্থায়ন মিলিয়ে বাংলাদেশ প্রায় ৭৮০ কোটি টাকা পাচ্ছে। প্রক্রিয়াধীন অর্থায়নও পাওয়া গেলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা।