সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। দেশটির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ আয়োজনের আগে নকলের এ ঘটনা সামনে আসে।

পরীক্ষায় অসদুপায় ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়া হলেও সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত ঘটনার দায় নিয়ে রবিবার (২২ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী।

আরব নিউজ জানিয়েছে, গত রবিবার (১৫ নভেম্বর) জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে বেশি নম্বর পেয়েছিলেন।

দেশটির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনেউংয়ের মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসে। এতে দেশজুড়ে পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের আশঙ্কা ছড়িয়ে পড়ে।

নকলের ঘটনা সামনে আসার পর পরীক্ষায় অসদুপায় ঠেকাতে জরুরি কিছু ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্রগুলোতে পাবলিক ওয়াই-ফাই বন্ধ করা হয়।

পাশাপাশি পরীক্ষার্থীদের পোশাকের বোতামেও বিশেষ স্টিকার লাগানোর ব্যবস্থা করা হয়, যাতে লুকানো ক্যামেরা বা ইলেকট্রনিক যন্ত্র শনাক্ত করা যায়।
তবে এসব উদ্যোগের পরও জনসাধারণকে আশ্বস্ত করতে পারেননি শিক্ষামন্ত্রী। এর আগে সংসদীয় শুনানিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন নকলকারীদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম হবে কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই বলেছিলেন, ‘আমার বয়সের কারণে এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী নই।’ তার এ মন্তব্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরীক্ষার আগে আয়োজিত সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন না শিক্ষামন্ত্রী। তার পরিবর্তে একজন উপমন্ত্রী পরীক্ষায় নকল ঠেকাতে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই বলেন, বড় কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ থেকে তিনি নিজেকে দায়মুক্ত মনে করতে পারছেন না। তাই ঘটনার সম্পূর্ণ দায় নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে নকলের ১১১টি ঘটনা শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকারের পাঠানো তিনটি জরুরি সতর্কবার্তার মাধ্যমে। পরীক্ষার্থীরা যেসব স্মার্টফোন জমা দেননি, সেগুলো শনাক্ত করতে এসব সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সুনেউং পরীক্ষা অত্যন্ত প্রতিযোগিতামূলক। প্রায় নয় ঘণ্টার এ পরীক্ষার ফলের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। ভালো বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।