সাপাহার প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়ন পরিষদের আগামী ২০১৭-১৮অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ১১ নং শিহাড়া ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এর সভাপতিত্বে ভার-প্রাপ্ত ইউপি সচিব ফরহাদ হোসেন বাজেট অধিবেশনে এই বাজেট পেশ করেন।
এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, দারিদ্র বিমোচন ও নারী উন্নয়ন খ্যাত সহ মোট ১কোটি ৩৬ লাখ ৪৭হাজার ৬৩০ টাকা উন্নয়নের বিপরীতে ১ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৬৩০ টাকা ও উদ্বৃত্ত ৭৩,০০০ টাকা দেখিয়ে উন্নয়ন ব্যায় বাজেট ঘোষনা করা হয়।

এ সময় উক্ত বাজেটের উপর বক্তব্য প্রদান করেন আলহাজ্ব আজগর আলী মন্ডল, অব: প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল জলিল, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল কুদ্দুস ও প্রফুল্ল চন্দ্র বর্মন,ইউপি সদস্য জিয়াউর, সদস্যা বুলবুলি বেগম প্রমূখ।
স/শ










