সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
চাঁপাইনবাবগঞ্জ

করোনা : রাজশাহী বিভাগে শনাক্ত ৩ হাজার ছাড়ালো, সুস্থ ২০.৫৩%

নিউজ ডেস্ক১৮ জুন ২০২০৩ মিনিট পড়া
করোনা : রাজশাহী বিভাগে শনাক্ত ৩ হাজার ছাড়ালো, সুস্থ ২০.৫৩%
ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র
ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ১৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ১জন। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১২২জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৬১জন। গড় হিসেবে যা ২০ দশমিব ৫৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩হাজার ১২২জন। এর মধ্যে মারাগেছেন ৩৯ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৪১ জনসহ সুস্থ হয়েছেন মোট ৬৬১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৪৯ জন। প্রতিদিনের মতো গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১১৮ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮২০ জন। পরের অবস্থানে রয়েছে পাবনা জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৪৭জন। ২৩৮ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জ ও জয়পুরহাট।

এছাড়া রাজশাহী জেলায় ১৭৬ ও চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নাটোরে ৯৬ জন, নওগাঁয় ২২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।


আরও পড়ুন : 

রামেক’র ল্যাবে ৪৩ জনের করোনা শনাক্ত

রামেক হাসপাতালের ল্যাবে আরো ১৮ জনের করোনা শনাক্ত

দেশের ২ হটস্পটে করোনা পরীক্ষা বন্ধ


স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে জেলা ভিত্তিক করোনা শনাক্ত রোগীর তথ্যচিত্র :

রাজশাহী জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন। জেলার হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। মারা গেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় আরো ২০ জন শনাক্ত হয়েছে।

বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১ হাজার ৮২০ জন করোন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় হাসপাতালে ভর্তি আছেন ১৯৮ জন। আর সুস্থ হয়েছেন ১৭৩ জন। এ জেলায় ২৩ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ১১৮ জন ও মারা গেছেন ১জন।

২৩৮ জন শনাক্ত হয়েছে জয়পুরহাটে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি ২০০ জন। সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগী নেই।

নওগাঁয় মোট শনাক্ত হয়েছে ২২১ জন। এদের মধ্যে ১৬০ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আছেন ৮ জন। এ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত ১।

চাঁপাইনবাবগঞ্জে মোট শনাক্ত হয়েছে ৮৬ জন। এ জেলায় ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন। ২৪ ঘন্টায় শনাক্ত ৬।

নাটোরে মোট শনাক্ত হয়েছে ৯৬ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫১ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই। ২৪ ঘন্টায় শনাক্ত ৬জন।

সিরাজগঞ্জে ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন, ৯ জন হাসপাতালে। ৩ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৬ জন।

পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ২৪৭। এখানে মারা গেছেন ৫ জন। ৯ জন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩৫ জন।

স/রা