চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শান্তিমোড় এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শহরের আরামবাগ (ফারুকের মোড়) এলাকার কাবির আলীর ছেলে মো. মাহমুদ ওরফে সজল (২৫) এবং চুনারীপাড়া মহল্লার মহল্লার লাল মোহম্মদ লালুর ছেলে মো. মেহেদী (২০)।

এর আগে, রবিবার (৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে শহরের নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে শহরের পাঠানপাড়া মহল্লার আবুল কাসেমের ছেলে মো. মামুন ও দরগাপড়া মহল্লার খালেকুজ্জমানের ছেলে মো. সেলিম আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
দুইজনকে গ্রেপ্তারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘গ্রেপ্তার দুজন পূর্বের একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। রবিবার রাতে বিস্ফোরণের ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, রবিবার রাতে বিস্ফোরণের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।