সদ্য প্রকাশিত
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ক#কটেল বি#স্ফো#রণের ঘটনা ঘটেছে র‍্যাপিডের গবেষণা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার রাজশাহীতে ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা, নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজশাহী নগর ভবনে বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা গবেষণায় ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সব খবর

দেশের ২ হটস্পটে করোনা পরীক্ষা বন্ধ

নিউজ ডেস্ক১৮ জুন ২০২০২ মিনিট পড়া
দেশের ২ হটস্পটে করোনা পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠা দুইটি জেলায় করোনা পরীক্ষার ল্যাব বন্ধ হয়ে গেছে। এই দুইটি জেলা হলো নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ। কারিগরি ত্রুটি এবং টেস্ট কিট সংকটের কারণে এই দুই জেলার দুটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (১৭ জুন) রাতে ময়মনসিংহের সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, ময়মনসিংহে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। কারিগরি ত্রুটি ও নতুন টেস্ট কিট না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে নারায়ণগঞ্জে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে কিট সংকট দেখা দিয়েছে। এতে বুধবার (১৭ জুন) ল্যাবটিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। কবে নাগাদ পরীক্ষা আবার শুরু হবে সেটাও সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না।

সংশ্লিষ্টরা জানান, গত ৬ মে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্ধারিত নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে সরকার পিসিআর ল্যাব স্থাপন করে। শুরুর দিকে ল্যাবটিতে শ’খানেক নমুনা পরীক্ষা হলেও পরবর্তীতে পৌনে ৩‘শটিতে পৌঁছায়। কিন্তু টেস্ট কিট না থাকায় কাল থেকে সেই পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনটি মেশিনে প্রতিদিন সর্বোচ্চ আট ধাপে ৭৫২টি নমুনা পরীক্ষা সম্ভব হতো। এ পর্যন্ত এই ল্যাবে মার্চের শুরু থেকে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষা শেষে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২ হাজার ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কিন্তু আজ থেকেই রি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

প্রসঙ্গত যে, আইইডিসিআর এর হিসেব অনুযায়ী নারায়ণগঞ্জে করোনা রোগী আছেন ৩ হাজার৬৫ জন। আর ময়মনসিংহে বর্তমানে করোনা আক্রান্ত ৮৭৮ জন।

স/রা