সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহী

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত নাজমুল কবির নুরুলকে (৩২) রাজশাহী মহানগরী থেকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। পরে তাঁকে চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর শিবগঞ্জ উপজেলায় একটি মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টমাস নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর বন্ধু নাজমুলও সেখানে ছিলেন। বিস্ফোরণে ককটেলের বিভিন্ন অংশ ছিটকে নাজমুলের মাথা, হাত ও চোখে আঘাত লাগে।
বিস্ফোরণের পর নাজমুলের স্ত্রী তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে আসেন। বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসায় আত্মগোপনে রাখা হয় তাঁকে। সেখান থেকে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা করছিলেন তিনি।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসির যৌথ দল তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। গ্রীন চিলির পেছনের একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় নাজমুল কবির নুরুলকে আটক করা হয়। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার চৌকা গ্রামে। তাঁর বাবার নাম ফাইজুদ্দিন।