চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এই ঘটনা ঘটে।

আহত পথচারী হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মৃত ইয়াসিন আলীর ছেলে বুদ্ধু মিয়া।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের নয়ন বাজার দুলালের দোকানের সামনে পাকা রাস্তার ওপরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছোড়া ককটেলের আঘাতে বুদ্ধু মিয়া আহত হয়। পরে স্থানীয়রা তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ ও বিক্ষিপ্ত বোমাবাজির প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, একটি ঝটিকা মিছিলের কথা শুনেছি এবং ককটেলে একজন আহত হয়েছে বলে জেনেছি। তবে ওই এলাকাতে গেলে কাউকে পাওয়া যায়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।- সূত্র: ঢাকা পোস্ট