সদ্য প্রকাশিত
রিজিকে বরকত ও গুনাহ মাফের অনন্য আমল পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের
নওগাঁ

নওগাঁর মান্দায় শয়নঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৯ মে ২০১৭১ মিনিট পড়া
নওগাঁর মান্দায় শয়নঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক: নওগাঁর মান্দা উপজেলায় শয়নঘর থেকে মিজানুর রহমান উজ্জল (৩০) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উজ্জল উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আলহাজ্ব শফিজ উদ্দিনের ছেলে। রবিবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উজ্জল ওই বাড়িতে স্ত্রী রুমি খাতুনকে নিয়ে বসবাস করতেন। রবিবার সকালে রুমি খাতুন বাবার বাড়ি বেড়াতে যাওয়ায় উজ্জল একাই অবস্থান করছিলেন ওই বাড়িতে। সন্ধ্যার আগে বাড়ির সদর ও শয়নঘরের দরজা খোলা থাকলেও উজ্জলের কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়রা আরো জানান, ইফতারের পর ঘরের জানালা দিয়ে তারা দেখেন খাটের ওপর উজ্জল অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এ সময় ঘরে প্রবেশের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। উজ্জলকে সুকৌশলে হত্যা করা হয়েছে কি-না এনিয়ে তাদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, উজ্জলের বাবা শফিজ উদ্দিন থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। সূত্র ধরে লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।