সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাজমুল হক (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পারইল হসপিটাল পাড়ায় নিজ বাড়ি থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।

মৃত নাজমুল হক পারইল হসপিটাল পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার পরিবারের দাবি- নাজমুল মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, নাজমুল হকের বাবা-মা শুক্রবার বিকালে তার নানার বাড়িতে বেড়াতে যান। আর নাজমুল বাড়িতে একাই ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নাজমুলের সঙ্গে মোবাইল ফোনে তার বাবা-মার কথাও হয়েছিল। কিন্তু শনিবার সকাল থেকে নাজমুল আর ফোন ধরছিলেন না। ফোন না ধরায় তার বাবা-মা শনিবার বিকালে বাড়িতে চলে আসেন। এরপর তারা বাড়িতে এসে দেখেন বাড়ির দড়জা ও জানালা বন্ধ। এরপর প্রাচীর টপকে তার বাবা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখেন নিজ ঘরে তীরের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের লাশ ঝুলছে। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানান।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যুবক নাজমুল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।