সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪৪ জন পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও একডালা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহানসহ অনেকই।