সদ্য প্রকাশিত
ইসলামে মধ্যপন্থা অবলম্বনের সৌন্দর্য সাইয়্যিদুল ইস্তেগফার পাঠের অবিশ্বাস্য ফজিলত রিজিকে বরকত ও গুনাহ মাফের অনন্য আমল পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা
নওগাঁ

মান্দায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রি জব্দ

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
মান্দায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রি জব্দ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মনছুর আলী নামে এক ব্যক্তি লাইসেন্স বিহীন গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রি মজুতের অভিযোগে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এসময় গুদামটি সিলগালা করা হয়েছে। বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।
অভিযুক্ত ব্যক্তি মাসুদ রানা (৩৮) উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। মাসুদ রানা আটকের পরই অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
মালামাল গুলোর মধ্যে সয়াবিন তেল ২০ হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা/ময়দা ৮ হাজার কেজি, অ্যাংকর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি ৪ হাজার ৫০ কেজি, ছোলা-বুট ৪ হাজার ৭০০ কেজি এবং লবন ১২শ কেজি।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন- মালামাল গুলো  মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হয়। তবে এই নামে বা অন্য কোন নামে তার কোন ব্যবসায়ীক লাইসেন্স নেই। মজুদ করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা।
তিনি বলেন- অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা না করে মামলা দায়ের করা হবে।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করবেন বলে জানানো হয়।