সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে : খাদ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন এতটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে; যা বর্তমানে বিশ্বব্যাপী প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে একটি হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী কর্তৃক ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।১৯৭১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ও তাঁর সরকারের কূটনৈতিক-মানবিক সহায়তা, ভারতের সকল নাগরিকের অকুন্ঠ সমর্থন বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি উভয়দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক কে শক্তিশালী করবে।

তিনি আরো বলেন, দুই দেশের উন্নয়ন-নিরাপত্তায় অপরিহার্য অনুষঙ্গ হিসেবে ভারত -বাংলাদেশ পারস্পরিক আস্থা-শ্রদ্ধা-সম্মান ও ভালোবাসা ভবিষ্যতে আরো গভীর হবে। ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহী মনোজ কুমার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজশাহীর বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , প্রশাসনের কর্মকতাবৃন্দ,সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগণ অংশনেন।