সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

নিয়ামতপুর আইডিয়াল স্কুলে বরণ ও বিদায় অনুষ্ঠান

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুর আইডিয়াল স্কুলে বরণ ও বিদায় অনুষ্ঠান

নিয়ামতপুর প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে আজ শনিবার বেলা ১১টায় নিয়ামতপুর আইডিয়াল স্কুলের হলরুমে উপজেলা সদরের সুনামধন্য নিয়ামতপুর আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি নবীনদের বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।

সহকারী শিক্ষক এম আল মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর আইডিয়াল স্কুলের পরিচালক সাদেকুল ইসলাম রাজু। এসময় আরও উপস্থিত ছিলেন ভীমপুর সপ্রাবির প্রধান শিক্ষক নার্গিস পারভীন রিমি , আইডিয়াল স্কুলের সহ-প্রধান শিক্ষক হুমায়ন কবীর সহ প্রধানসহ স্কুল কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি প্রমুখ।

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশকে সোনার বাংলা গড়ার কারিগর তোমরাই। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে হবে।

উল্লেখ্য, এবারে নিয়ামতপুর আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগ ৭২ জন মানবিক বিভাগে ১৭ জন মোট ৮৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে দোয়ার আগে এসএসসি পরীক্ষার্থী সকল ছাত্র ছাত্রী প্রধান অতিথির হাত থেকে সম্মাননা স্বারক গ্রহণ করে।