সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

নওগাঁয় কমিউনিটি পুলিশিং কমিটির জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

নিউজ ডেস্ক১৪ মে ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় কমিউনিটি পুলিশিং কমিটির জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যেগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বিরোধি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নওগাঁ শহরস্থ কাঁচা বজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

 
নওগাঁ পৌর কমিউনিটি পুলিশিং কমিটির রেজাউল করিমের সভাপতিত্বে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও নওগাঁ কমিউনিটি পুলিশিং ফোরাম এ সভার আয়োজন করে।

 
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম।

 
তিনি বলেন, এ সমাজ থেকে  মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং সহ নারী নির্যাতন দুর করতে হলে শুধু মাত্র পুলিশ দ্বারাই মোকাবেলা করা সম্ভব নয়। এসব কুকর্ম সমাজ থেকে দুর করতে হলে সমাজের সকল স্তরের মানুষ কে এগিয়ে এসে এক সঙ্গে কাজ করতে হবে। তবেই প্রমানিত হবে পুলিশ জনতা ভাই-ভাই এর কোন বিকল্প নাই। তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের হুশিয়ার করে বলেন যারা এসব কুকর্মে জড়িত থাকবেন তারা হয় পুলিশের কাছে আত্মসর্মপন করবেন নইলে তদের গ্রেপ্তার করে আইনের আওতায় সোর্পদ করা হবে। যারা মাদক ব্যবসায়ী ও সেবীদের সহয়তা করবেন তাদের কেউ ছাড় দেয়া হবে না । এমন কি কোন পুলিশ সদস্য ও যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, মহাদেবপুর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশরাফুল হক প্রমুখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

স/শ