সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

নওগাঁয় লিগ্যাল এইডের গণশুনানী 

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় লিগ্যাল এইডের গণশুনানী 
নওগাঁ প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জজ কোটের বিজ্ঞ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার আইভীন আক্তার। জেলা লিগ্যাল এইড অফিস নওগাঁর আয়োজনে ও খান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী জজ মামুনুর রশিদ ফয়সাল, নাজমুল হাসান, খান ফাউন্ডেশনের জেলা প্রোগ্রাম কোঅডিনেটর মাসুদুর রহমান, মাঠ সমন্বয়কারী নূরুজ্জামান বুলবুল প্রমুখ। এসময় প্রধান অতিথি লিগ্যাল এইড প্রতিষ্ঠিত করার কারণ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং লিগ্যাল এইড অফিস থেকে কোন কোন মানুষ কোন ধরণের আইনি সহায়তা বিনামূল্যে পেতে পারেন সেই বিষয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ  বিষয় তুলে ধরেন। বিশেষ করে শিক্ষার্থীদের জানা অত্যন্ত জরুরী এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করেন প্রধান অতিথি। এছাড়া অনুষ্ঠান থেকে লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার বিষয়গুলো নিজেদের আশেপাশের আইনি সহায়তা পাওয়ার মতো যোগ্য মানুষদের মাঝে পৌছে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান অতিথি আহবান জানান।

পরে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।