সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

নওগাঁয় মজুতবিরোধী অভিযানে দুই চালকল পরিচালকের জরিমানা, গুদাম সিলগালা

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় মজুতবিরোধী অভিযানে দুই চালকল পরিচালকের জরিমানা, গুদাম সিলগালা
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় লাইসেন্স এর শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে ধান অবৈধভাবে মজুত করার অভিযোগে ভাড়ায় চালিত দুইটি চালকল পরিচালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি গুদাম সিলগালা করা হয়েছে।

বুধবার রাতে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন- হাঁপানিয়া এলাকায় অন্তর চাউল কল এর স্বত্ত্বাধিকারি বৈদ্যনাথ সরকার অবৈধভাবে গুদামে ১৮৩ টন ধান মজুদের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ এর  ঠ ধারার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে গুদাম সিলগালা করা হয়েছে। একই অপরাধে ও একই আইনে আইনে ফারুক চাউল কলের স্বত্ত্বাধিকারি একরামুল হককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে মজুতকৃত এসব ধান বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

অভিযানে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, জাতীয় গোয়েন্দা সংস্থ্যার (এনএসআই) সদস্য, খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।