সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

আত্রাইয়ে গভীর নলকূপের গর্তে পড়ে এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৩ মে ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে গভীর নলকূপের গর্তে পড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে রাকিব হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু রাকিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ওই গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের ছেলে।

 
জানা যায়, সকাল ৮টার দিকে শিশু রাকিব তার বাবার সাথে মাঠে ধান কাটা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ধান কাটার এক পর্যায়ে পাশের জমির পরিত্যক্ত গভীর নলকুপের গর্তের মধ্যে পড়ে যায় রাকিব। গর্ত থেকে তার চিৎকার শুনতে পেয়ে তার বাবা এগিয়ে আসে। সাথে সাথে সিদ্দিকুর ও স্থানীয়রা শিশু রাকিবকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে আত্রাই ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশুটিকে উদ্ধার করে।

 
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (প্রায় ৩ ঘন্টা) চেষ্টা চালিয়ে গর্ত থেকে শিশু রাকিবকে উদ্ধার করা হয়। এরপর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরো বলেন, গভীর নলকুপের পাইপ উত্তোলন করার পর সৃষ্ট গর্ত মাটি দিয়ে ভরাট না করার কারনে এ ঘটনাটি ঘটেছে।
স/শ