সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

নওগাঁয় অপহৃত উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় অপহৃত উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি:
১২ বছরের নাবালিকাকে অপহরণ করে তিন দিন ধরে আটকে রাখার অভিযোগে তুহিনকে আটক করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গতকাল সোমবার আটক করে মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান র‌্যাব। আটক তুহিন (১৭) ধামইরহাট উপজেলার চকহারা গ্রামের উজ্জল হোসেনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম মঙ্গলবাড়ী শহিদ আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত ১০ ফেব্রæয়ারি প্রাইভেট পড়তে গিয়ে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে এলাকার লোক মারফত ভিকটিমের বাবা জানতে পারে, ভিকটিমকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পূর্ব হতে ওৎ পেতে থাকা অপহরণকারী তুহিন তার মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা ধামুইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর র‌্যাব-৫ আভিযানিক দল অপহরনকারী কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ ফেব্রুয়ারী নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার জাহানপুর এলাকা হতে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী তুহিন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত অপহরণকারী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর এবং ভিকটিম কে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।