সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

রাণীনগরে আওয়ামীলীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে আওয়ামীলীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা

রাণীনগর প্রতিনিধি:
সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়য়ন্ত্রের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করেন।

বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রাধন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদসহ অনেকেই।