
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান ও উপকরন বিতরণ করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমান।
এসময় প্রধান অতিথি বলেন আমরা যদি যে যার স্থান থেতে দুর্নীতিকে না বলি তাহলে আজকের শিশুরা কেমনে সততা শিখবে। প্রথমে নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখতে হবে এরপর অপরজনকে দুর্নীতি থেকে দূরে থাকার উপদেশ দিতে হবে। তাই আগামীতে সততা সমৃদ্ধ একটি জাতি গড়তে হলে অবশ্যই প্রথমে নিজের পরিবার থেকে শিশুদের সততা বিষয়ে শিক্ষা প্রদান করে গড়ে তোলার কোন বিকল্প নেই।










