সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ মোঃ ছাদেক উদ্দীন’র মাতা জবেদা বেওয়া (৮৫) শনিবার দুপুর ১২টায় বার্ধক্য জনিত কারণে মির্জাপুর কাটাপাড়া গ্রামে তার নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেছেন।( ইন্না লিল্লাহে….রাজিউন)।
আছর নামাজের পর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুর পর তিনি তিন পুত্র ,নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাপাহার প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি তছলিম উদ্দীন, সাংবাদিক আব্দুর রহিম, গোলাপ খন্দকার, আবুল হোসেন, মনোয়ারুল ইসলাম, প্রদীপ কুমার প্রমূখ মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ তার শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

স/অ










