সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণা

নিউজ ডেস্ক৩০ মে ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণা

আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলার ভবানীপুর, মির্জাপুর, জাতোপাড়া ও আদর্শগ্রাম পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ হল রুমে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির মাঠ সংগঠক মোঃ রেজাউল করিম সিদ্দিকীর সঞ্চালনায় ভবানীপুর পল্লী সমাজের সভা প্রধান মোছাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ১নং শাহাগোলা  ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নওগাঁ জেলা ব্যবস্থাপক মোঃ আকছেদ আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ মজিদ মল্লিক, মোঃ জিল্লুর রহমান, মোছাঃ নুরুননাহার বেগম, নুসরাত জাহান, ব্র্যাক ওয়াস কর্মসূচির মাঠ সংগঠক মুনজুরে মাওলা, ব্র্যাক আত্রাইয়ের অর্থ হিসাব কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে নারী নির্যাতন ও বাল্য বিবাহ বিরধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

স/আ