সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা

নিউজ ডেস্ক২৯ মে ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির শিমুলিয়া, সোনাইডাঙ্গা, মহাদিঘী পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে অজ সোমবার সকাল ১০টায় সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকীর সঞ্চালনায় শিমুলিয়া পল্লী সমাজের সভা প্রধান মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জানবক্স সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নওগাঁ জেলা ব্যবস্থাপক মোঃ আকছেদ আলী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোছাঃ মোকছেদা পারভিন, সেফালী বেগম, মোছাঃ শাপলা বেগম, ব্র্যাক ওয়াস কর্মসূচির মাঠ সংগঠক মুনজুরে মাওলা, ব্র্যাক আত্রাইয়ের অর্থ হিসাব কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে নারী নির্যাতন ও বাল্য বিবাহ বিরধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স/অ