সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

সাপাহারে অসচ্ছল প্রতিবন্ধী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নগত অর্থ প্রদান

নিউজ ডেস্ক২৫ মে ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে অসচ্ছল প্রতিবন্ধী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নগত অর্থ প্রদান

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ২০১৬-২০১৭ অর্থ বছরের অতিরিক্ত কোটার বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও সমাজকল্যান পরিষদ হতে দূর্যোগ ক্ষতিগ্রস্থদের মাঝে নগত আর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিত্তির টাকা প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার।

১৩৭ জনের মাঝে ৭ লক্ষ ৫ হাজার ২০০ টাকা এবং বেসরকারী সংস্থা রিসোর্সইন্টিগেশন রিকের ৯ লক্ষ টাকা অতি দরিদ্র সদস্যের মেধাবী ছেলেমেয়েদের মোট ৭৫ জনকে ১২ হাজার নগদ অর্থ  প্রদান করা হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ। এ সময় সেখানে উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান,  এনজিও কর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
স/অ