সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

নওগাঁয় ট্রাক, ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু

নিউজ ডেস্ক২১ মে ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় ট্রাক, ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
দেশের বৃহত্তর খাদ্য ভান্ডার নওগাঁয় ট্রাক, ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ন্যায় নওগাঁতেও শুরু হয়েছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট।

 
আজ রোববার সকাল ৬টা থেকে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সকল ধরনের পন্যবাহী পরিবহন বন্ধ রেখে এ কর্মসূচী পালন করছে মালিক-শ্রমিকরা। দাবীগুলোর মধ্যে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাইয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশী হয়রানী, বাম্পার না লাগানো, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ, বিভিন্ন স্থানে স্থাপতি ওয়েস্কেলের নামে চাঁদাবাজী অন্যতম।

 
অন্দোলনকারীরা বলেন, দাবী আদায় না হলে আজ থেকে শুরু হওয়া এ আন্দোলন চলবে আগামী ২৩ মে সকাল ৬ টা পর্যন্ত। এদিকে ধর্মঘটের ফলে জেলা ট্রাক টার্মিনালে শতশত মাল বোঝাই ট্র্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ আটকা পড়েছে। এতে করে দেশের কোন স্থানে ধান-চাল আনা-নেয়া করতে পারছেন না মিলাররা।

 
এ বিষয়ে নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, মাত্র কিছুদিন আগে পুলিশী চাঁদাবাজী ও হয়রানি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। সেখানে তিনি এসব অনিয়ম বন্ধে আশ্বস্থ করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনটিই বাস্তবায়ন হয়নি। আগামী ২৩ তারিখ সকাল ৬ টার মধ্যে এসব দাবী মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি প্রদান করা হবে।
স/শ