সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

সিলেটের জৈন্তাপুর হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে নিয়ামতপুরে বিক্ষোভ ও মানববন্ধন 

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
সিলেটের জৈন্তাপুর হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে নিয়ামতপুরে বিক্ষোভ ও মানববন্ধন 
নিয়ামতপুর প্রতিনিধি: 
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসকের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স, জরুরি বিভাগসহ অন্যান্য সরকারি স্হাপনা ভাঙচুর ও বিনষ্ট করণের প্রতিবাদে নওগাঁর  নিয়ামতপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব-উল আলম।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সহকারী চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মধ্যরাতে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চার বন্ধুর মৃত্যু হয়। জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে তাদের চিকিৎসা ঠিকমতো হয়নি অভিযোগ তুলে হাসপাতাল কমপ্লেক্স, ইমার্জেন্সি রুম, চিকিৎসক কোয়ার্টার, নার্সিং কোয়ার্টার, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ ঘটনায় ২০ জানুয়ারি রাতে একটি মামলা হয়েছে।