সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

সাপাহারে তৃণমূল পর্যায়ে বাজেট ওয়ালের উদ্বোধন

নিউজ ডেস্ক২২ মে ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে তৃণমূল পর্যায়ে বাজেট ওয়ালের উদ্বোধন

সাপাহার প্রতিনিধিঃ

আগামী জাতীয় বাজেট অধিবেশনকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তৃণমূল পর্যায়ে বাজেট ভাবনায় সর্বস্তরের জনগণের সম্পৃক্ততায় একটি বাজেট ওয়াল স্থাপন করে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা উপজেলার জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব  আব্দুল ওয়াহেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণের বাজেট ওয়ালে তার মতামত লিখে এর উদ্বোধন ঘোষনা করেন।
বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেসন ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে তৃণমূল পর্যায়ে ভাবনায় বাজেট ওয়ালের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা পারভীন, সাপাহার প্রেসক্লাবের আ’জীবন সদস্য ও উপজেলা সুজন এর যুগ্মসম্পাদক মনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলাম, সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, প্রদীপ সাহা, সংস্থার প্রোগ্রাম অফিসার মো. শামসুল হক, সহকারী প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র, একাউটেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ এই বাজেট ওয়ালে ভাবনাগুলি তুলে ধরেন।

স/অ