সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ডিস লাইন বিদ্যুতায়িত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। সোলার বিদ্যুৎ এর তারে শক খেয়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মর্মানিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়ী পুকুর পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃত জহুরুল ওই গ্রামের আবুল কাশেম এর পুত্র।
জানা গেছে, ওই দিন দুপুরে বাড়ীতে সোলার প্যানেল তারের ওয়ারিংএর কাজ করছিল এ সময় টিভির ডিস লাইনের সাথে সোলার প্যানেলের তার জড়িয়ে গেলে সোলার প্যানেলের তারটিও বিদ্যুতায়িত হয়ে জহুরুলকে প্রচন্ড শক্ করলে শক্ খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।

সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
স/অ










