ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজে নবীণ বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম, উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ অন্যান্যরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/শ









