সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৮

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জে আম গাছের শুকনা ডাল (খড়ি) ভাঙ্গাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসীর মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ এবং বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগসহ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।

 

সরজমিনে গিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবারের ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে ফাঁকা কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কবিরাজ বিশ্বাসের টোলা গ্রামের মৃত মুসলিমের ছেলে আনেশ (৬০) ও  মৃত খালেকের ছেলে মানারুল (৪০) আহত হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মানারুলের ভাই মালিকুল জানান।

 

এ সময় এরাদত বিশ্বাসের টোলা গ্রামের মৃত এজাবুলের ছেলে আনেসুর রহমান, তালেব জেম, সাদিকুল, আরিফ, তোজাম্মেল মানিকুল ও তৌহিদুলের বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

লুটপাট হওয়া বাড়ির মালিক জেমের স্ত্রী নুরেফা বেগমজানান বিপক্ষ গ্র“পের লোকজন আমার ঘরে প্রবেশ করে নগদ ৫ লাখ টাকা, কয়েক ভরি স্বর্ণালকার নিয়ে গেছে।

 

একই ধরনের অভিযোগ করেছেন,  ভাংচুর হওয়া বাড়িগুলোর আরো কয়েকজন মহিলা।

 

তবে প্রতিপক্ষরা তাদের অভিযোগ অস্বীকার করে বলেন, তারাই আমাদের উপর ককটেল ও পিস্তুলের গুলি করেছে। তবে বর্তমানে পুলিশী আতংকে দুই গ্রাম পুরুষ শুন্য হয়েছে।

 

এব্যাপারে শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন এবং পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষের ১০-১২ জনকে পুলিশ আটক করেছে।

 

তিনি আরো জানান, লুটপাটের কোন ঘটনা ঘটেনি। কয়েকটি ঘরে সামান্য ভাঙচুর হয়েছে এবং কয়েকটি খড়ির পালায় আগুন দেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

উল্লেখ্য, গত বুধবার বিনোদপুর ইউনিয়নের এরাদতবিশ্বাসেরটোলা  গ্রামের মৃত রোজবুলের ছেলে মফিজ উদ্দিন, মধ্য বিনোদপুর মাদ্রাসার পার্শে কবিরাজ টোলা গ্রামের মুত আফজালের আম বাগানে শুকনা আমের ডাল ভাঙ্গলে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সংঘর্ষ হয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘষে বিনোদপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেন, সোহবুলম মজিবুরসহ উভয় পক্ষের ৭-৮ জন আহত হয়েছিল। ওইদিন শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

স/অ