সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

রাণীনগরে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী শহিদুলের মতবিনিময়

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী শহিদুলের মতবিনিময়

রাণীনগর প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হাফেজ মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে উপজেলা সদরে তার অস্থায়ী কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। শহিদুল ইসলাম যায়যায়দিন পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন, সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র প্রামানিক, প্রচার সম্পাদক মনোরঞ্জন চন্দ্র, কোষাধ্যক্ষ বুলেট হোসেন ও প্রেস ক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সম্পাদক আব্দুর রউফ রিপন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সাদেকুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময় সভার মাধ্যমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলার সর্বস্তরের জনসাধারনের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম।