সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নিধন করা হয়েছে।

একই রাত ১১টার দিকে জামাল সরদারের বাড়িতে পেট্রোল দিয়ে বাড়ির দেওয়ালে ও খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির বিদ্যুতের লাইনের তাঁর ও খড়ের পালা পুড়ে গেছে।

জামাল সরদারের মেয়ে জেমি জানান, বৃহস্পতিবার রাতে বাবা বাড়িতে ছিলেন না। রাতের খাবার খেয়ে আমরা পরিবারের সবাই ঘুমিয়ে পরি। রাত ১১টার দিকে প্রতিবেশিরা ডাক দিয়ে জানায় বাড়ির দেওয়াল ও খড়ের পালায় আগুন জলছে। এ সময় আমরা পরিবারের লোকজন সবাই বাহিরে এসে স্থানীয় লোকজনের সহযোগীয় আগুন নিয়ন্ত্রনে আনি। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে আমাদের লিজ নিয়ে চাষ করা পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। কে বা কাহারা রাতের অন্ধকারে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোন লিখিত অভিযোগ দিয়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।