সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

রাণীনগরে টিসিবির চাল-ডাল কেনার অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে টিসিবির চাল-ডাল কেনার অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে টিসিবির কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে চাল-ডাল কেনার অপরাধে আব্দুল কাইওম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। এ সময় ১০০ কেজি চাল ও ৪ কেজি ডাল জব্দ করা হয়েছে।

ইউএনও উম্মে তাবাসসুম জানান, বৃহস্পতিবার সকাল থেকে সদর ইউনিয়নের টিসিবির কার্ডধারী ব্যক্তিদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছিল। এ সময় সদর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে বসে ব্যবসায়ী আব্দুল কাইওমসহ কয়েকজন ব্যবসায়ী কার্ডধারীদের কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ চাল-ডাল জোরপূর্বক কিনছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কাইওমের ব্যবসায়ীক পার্টনাররা পালিয়ে যায়। আর ১০০ কেজি চাল ও ৪ কেজি ডালসহ ব্যবসায়ী কাইওমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় টিসিবির পণ্য কেনার অপরাধে ব্যবসায়ী কাইওমকে ৫ হাজার টাকা জরিমানা করাসহ চাল-ডাল জব্দ করা হয়েছে।