নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
মানিক চন্দ্র নামের (১২) বছরের একটি ছেলে গতকাল ৪ জুন রবিবার চাপাইনবাবগঞ্জের কানসাট থেকে হারিয়ে গেছে। নিখোঁজের বাড়ি মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামে। তার বাবার নাম শ্রী গৌড় চন্দ্র।
ওই দিন সকাল ১০টায় কানসাটে গঙ্গা স্নান শেষে মন্দির প্রাঙ্গন থেকে মানিক চন্দ্র আর ফেরেনি। বহু খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোথাও তার সন্ধান মেলেনি। এ অবস্থায় মান্দা থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি চলছে।

ছেলেটির গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, ডান গালেকাটা দাগ আছে এবং মাথায় আঘাতের চিহ্নআছে, স্বাস্থ্য ভালো। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল প্যান্ট ও খয়েরি রঙ্গের হাফশার্ট। উচ্চতা প্রায় তিনফুট।
কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিকটস্থ থানা বা নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে ০১৭২৮-৫৮৬৭৭০।
স/অ









