সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

মহাদেবপুরে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
মহাদেবপুরে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা


মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে শিশু সুরক্ষা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবেলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদিশহর এলাকায় ‘উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের (মাদিশহর, বিডি০২১১) আওতায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় গুড শেফার্ড ট্রাস্ট এর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটির সভাপতি রেভা: তিমথীয় রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাহেনুল হক, প্রকল্প ব্যবস্থাপক মিস্টার শমুয়েল রায়, সুজাইল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফুর রহমান প্রমুখ। সভা শেষে শিশুদের মধ্যে হাইজিং সমাগ্রী ও স্কুল সাপ্লাই বিতরণ করেন প্রধান অতিথি।