
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে লাইসেন্স না নিয়ে খাদ্য সামগ্রি উৎপাদন করায় দুইটি বেকারির ভ্রামমান আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল।

উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল বলেন-মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রাম এবং কোলা ইউনিয়নে কোলা পূর্বপাড়া গ্রামে মা গোল্ড ফিড এবং রিভা বেকারিতে ভ্রামমান আদালত পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের দুজন ব্যক্তিকে প্রতিষ্ঠান দুইটিতে লাইসেন্স না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন ২০১৮ তে যথাক্রমে মা গোল্ড ফিড কে ৫০ হাজার এবংরিভা বেকারিকে ১৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় রাজশাহীবি এস টি আই এর ফিল্ড অফিসার নাসির উদ্দীন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।









