সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

নিয়ামতপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
নিয়ামতপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
নিয়ামতপুর প্রতিনিধি:
আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে গেছে। তাই বৃষ্টির পানি দিয়ে স্বল্প খরচে কিভাবে বিদুৎ উৎপাদন করা যায় তাই দেখাচ্ছে  আমইল এএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইতি। আর মায়ামারী টিএলবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেখাচ্ছে স্বল খরচে পানির ট্যাপের ব্যবহার, আরও দেখাচ্ছে স্বল্প খরচে তাড়াতাড়ি  কিভাবে চাউল ঝাড়া যায়, মসলা কাটা।
এই রকম আরও নানা উদ্ভবনী প্রজেক্ট দেখা এই গেল নওগাঁর নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাতে ।
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে নিয়ামতপুর উপজেলা প্রশাসন।
 সোমবার সকাল ১১টায়  উপজেলা চত্বরের উম্মুক্ত মঞ্চের সামনে মেলা উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপম দাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।
আলোচনা শেষে মেলার ২৩টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, ডিজিএম মোসাদ্দেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনসহ কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র – ছাত্রী ও সাংবাদিকবৃন্দ।