সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

নিয়ামতপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে টেকসই ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ামতপুর-গাহইল খাল পুনঃখনন কাজের উদ্বোধন হয়েছে। নিয়ামতপুর-গাহইল খাল পাবসস লিঃ ব্যবস্হাপনায় এলজিইডির আয়োজনে সোমবার বিকেলে  উপজেলার গুড়িহারী খালে পুনঃখননের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, স্হানীয় প্রতিনিধি ও খাল খননের কাজে নিয়োজিত ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম।
অতিথিরা বলেন এই খাল খননের ফলে ওই এলাকায় বসবাসকারী সাধারণ কৃষক সারা বছর আবাদের জন্য  পানির সংকট নিরসন হবে।
উল্লেখ্য, ৮২ লক্ষ ৬৪ হাজার ১৯১ টাকা প্রকল্পব্যয় নির্ধারণ করা হয়েছে।