নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগরে ইউনিয়নের কুন্তইল গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়ীতে দুর্ঘর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে এই ডাকাতি সংঘটিত হয়।
জানা যায়, ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়ীর গোয়ালঘরের দরজা ভেঙ্গে ৩টি গরু ডাকাতি করে ট্রাকযোগে পালানোর সময় খবর পেয়ে পুলিশ ভোর চার টার দিকে ডাকাত দলের পিছে ধাওয়া করে গুলি করে তিন ডাকাতকে আটক করে। লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে।

অটককৃতরা হলেন, আন্তঃজেলা ডাকাতদলের সদস্য নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল গ্রামের সাইফুল ইসলাম (৩৫), রাজশাহীর তানোর উপজেলার নড়িয়াল গ্রামের কামরুর ইসলাম (৪৫) ও রাজশাহীর রাজপাড়া বহরমপুরের জিনারুল ইসলাম (৩২)।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম খান সিল্কসিটি নি্জকে জানান, রাত আনুমানিক সাড়ে তিন টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ডাকাত দলের পিছে ধাওয়া করে নিয়ামতপুর থানা পুলিশের কয়েকটি টিম। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করলে পুলিশও পাল্টা গুলি করে। আনুমানিক ১০ কিলোমিটার ধাওয়া করে উপজেলার শিবপুর বাজার এলাকায় পুলিশ ১৭ রাউন্ড গুলিবর্ষন করে পুলিশের গুলিতে আহত অবস্থায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল গ্রামের সাইফুল, কামরুর ইসলাম (৪৫) ও জিনারুল ইসলাম (৩২) গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ আটক করে। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
এসময় পুলিশ ডাকাতি করা ৩টি গরু, একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারের পর আহত ডাকাতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আজ শুক্রবার সকালে আহত ডাকাতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্য ডাকাদদের গ্রেফতার করতে অভিযান অব্যাহ আছে বলে জানান ওসি।
স/অ










