সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

নওগাঁয় ১০ টাকার দাবীতে হত্যা, আসামীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় ১০ টাকার দাবীতে হত্যা, আসামীর যাবজ্জীবন
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় পোরশায় হত্যা মামলার মফিজ উদ্দিন নামে এক দর্জির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে দায়রা জজ আদালত। এছাড়া ও নগদ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। এসময় আসামী মফিজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মামলার রায় প্রদান করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল খালেক এবং আসামী পক্ষে আইনজীবী দেওয়ান আবু হোসেন মামলাটি পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জেলার পোরশা উপজেলার সোমনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ ইউনুস আলী (৫২) তার জ্যাকেটে চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবী করে। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মাধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দর্জি মফিজ উদ্দিন একটি বাঁশ দিয়ে ইউনুসের মাথায় সজোরে আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যাওয়া হয়। চিকিৎসক আহত ইউনুসের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে বাসায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

পরে মৃত ইউনুস আলীর ছোট ভাই সোনাবর অলী পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দর্জি মফিজ উদ্দিনের বিরুদ্ধে মামলার চার্জশীট গঠন করে বিচারের জন্য আদালতে প্রেরণ করে।

বিভিন্ন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ উক্ত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, নগদ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।