সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

নওগাঁয় শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় শিক্ষা বৃত্তি প্রদান
নওগাঁ প্রতিনিধি:
“দেশকে নিয়ে ভাববো, নীতির পথে চলবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর আয়োজনে জেলার ১১টি উপজেলার ২২জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সততা সংঘের পক্ষ থেকে এই বৃত্তি প্রদান ও উপকরণ বিতরণ করা হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান ও উপকরন বিতরণ করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন আমরা যদি যে যার স্থান থেতে দুর্নীতিকে না বলি তাহলে আজকের শিশুরা কেমনে সততা শিখবে। প্রথমে নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখতে হবে এরপর অপরজনকে দুর্নীতি থেকে দূরে থাকার উপদেশ দিতে হবে। তাই আগামীতে সততা সমৃদ্ধ একটি জাতি গড়তে হলে অবশ্যই প্রথমে নিজের পরিবার থেকে শিশুদের সততা বিষয়ে শিক্ষা প্রদান করে গড়ে তোলার কোন বিকল্প নেই।