সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

আত্রাইয়ে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক৩ জুন ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আরিফা খাতুন (১৩) মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরিফা।

আরিফা খাতুন জয়সাড়া গ্রামের মোঃ শাহিনের মেয়ে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক কাজ কর্ম নিয়ে আরিফাকে তার মা বকাঝকা করেন। এরপর মায়ের উপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরিফা খাতুন।

তিনি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর আরিফা খাতুনের মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ