সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

আত্রাইয়ে মাদকসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক২৫ মে ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে মাদকসহ গ্রেফতার ২

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ মোঃ আবুল কাশেম (৬০) ও ২০ পুড়িয়া গাঁজাসহ এস এম আব্দুর ছাত্তার কে (৬৫) গ্রেফতার করেছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা জানান, এস আই প্রদীপ ও এস আই মোঃ ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সাড়ে ৬টার দিকে উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ১২ লিটার চোলাই মদসহ আবুল কাশেমকে গ্রেফতার করে।

অপর দিকে বুধবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পুড়িয়া গাঁজাসহ মির্জাপুর গ্রামের মৃত আয়েন উদ্দিন সরদারের ছেলে মোঃ আব্দুর ছাত্তার কে (৬৫) ২০ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে দুজন কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/আ