সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নওগাঁ

আত্রাইয়ে প্রতিবন্ধীর লীজকৃত জমি জবরদখলের অভিযোগ

নিউজ ডেস্ক৪ জুন ২০১৭৩ মিনিট পড়া
আত্রাইয়ে প্রতিবন্ধীর লীজকৃত জমি জবরদখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামে লীজকৃত জমির মেয়াদ শেষ  হওয়ার পূর্বেই জোরপূর্বক জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শারিরীক প্রতিবন্ধী আজিজুল হক সুবিচারের আশায় থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি। বরং প্রতিপক্ষ আল-ইমরান তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন।

 
জানা গেছে, কয়সা গ্রামে বীর মুক্তিযোদ্ধার ছেলে আল-ইমরান বিদেশ যাওয়ার জন্য অর্থ সংকটে পড়েন। এতে তিনি দারস্থ হন প্রতিবেশী আজিজুল হকের। কারণ হিসেবে তার তিন ছেলে বিদেশে থাকায় জমি লীজ নেয়া তার পক্ষেই সম্ভব। কিন্তু আজিজুল হক কোন প্রকার জমি জমা লীজ/বন্ধক নিবেন না বলে সাফ জানিয়ে দেন। তারপরও আল-ইমরান তার ঘনিষ্ট লোকজনদের দিয়ে অনেক বুঝানোর চেষ্টা করলে আজিজুল হক জমি লীজ নেওয়ার জন্য সম্মত হন। অনেক ধার দেনা করে আজিজুল হক ৬ লাখ টাকা সংগ্রহ করেন। গত বছর ১২ জানুয়ারী দুটি পুকুর ও ফসলি জমিসহ আট বিঘা জমি সাড়ে চার বছরের জন্য লীজ নিয়ে চুক্তিপত্র করে দেন তার তিন ছেলে খোরশেদ আলী, সাইফুল ইসলাম ও সাদেকুল ইসলামের নামে। এরপর থেকে জমিতে ফসল ও পুকুরে মাছ চাষ শুরু করেন তিনি।

 
এদিকে আল-ইমরান বিদেশ থেকে ১১ মাস পর গ্রামে ফিরে আসেন। তারপর থেকে স্থানীয় কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন ভাড়া করে পুকুর দুটি দখলের জন্য চেষ্টা করেন। এ বছর পহেলা জানুয়ারী আজিজুল হক তারাটিয়া মৌজার মোট ২ একর ১ শতক পুকুরে পানি শুকানোর মাছ ধরার জন্য ৩টি শ্যালো মেশিন স্থাপন করলে আল-ইমরান তাতে বাধা দেয়। এ নিয়ে গ্রাম্য সালিসে বসার কথা থাকলেও আল-ইমরান সেখানে উপস্থিত ছিলেন না।

 
গত ২৫ মে আল-ইমরান ওই বিবাদমান পুকরে বিকেলে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ শুরু করলে ভুক্তভোগী বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে প্রতিপক্ষকে পুকুর থেকে সরিয়ে দেয়। এর দুদিন পর পুনরায় ৪টি শ্যালো মেশিন দিয়ে পুকুরের পানি শুকিয়ে সম্পন্ন মাছ ধরে নেয়। রুই, কাতলা, জাপানি, সিলভার ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬লাখ টাকার মাছ ধরে নেয়। অপর পুকুরটি গত শুক্রবার থেকে পানি শুকানো শুরু করেছেন।

 
স্থানীয় জাহাঙ্গীর আলম আপেন, নাজমুল হক জরিপ, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, আমাদের উপস্থিতিতেই পুকুরটি লীজের বিষয়ে টাকা লেনদেন ও চুক্তিপত্র হয়। আজিজুল হক একজন শারিরীক প্রতিবন্ধী ও মূর্খ। তাকে বিদেশ পাঠানোর কোন প্রশ্নই আসেনা। রবং মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যায় ভাবে আল-ইমরান মাস্তান ও সস্ত্রাসী প্রকৃতির লোকজন দিয়ে পুকুর দখল করে।

 
ভুক্তভোগী আজিজুল হক সিল্কসিটি নিউজকে বলেন, বিষয়টি থানা পুলিশকে একাধিকবার জানানো হলেও কোন প্রতিকার পাইনি। বরং পুকুরে না যাওয়ার জন্য আল-ইমরান তার ভাড়াটিয়া মাস্তান ও সস্ত্রাসী প্রকৃতির লোকজন দিয়ে পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।

 
প্রতিপক্ষ আল-ইমরান সিল্কসিটি নিউজকে বলেন, আজিজুল হক তার এক আত্মীয়ের মাধ্যমে আমাকে দক্ষিন আফ্রিকায় পাঠিয়েছিলেন ভাল বেতনের আশায়। কিন্তু সেখানে গিয়ে বিপদের মধ্যে পড়ি। কোন রকম জীবন নিয়ে বেঁচে দেশে ফিরে আসি। এরপর তার সাথে বসে বিষয়টি সমাধানের জন্য বলা হলেও তিনি কোন রকম কর্ণপাত করেন নি। তাই বাধ্য হয়ে পুকুর দখলে নিয়েছি।

 
আত্রাই থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আকরাম আলী জানান, এই লীজকৃত জমির ব্যাপারে আমি কিছুই জানি না। ওসি স্যার ছুটিতে আছে আমি দায়িত্বে আছি। লীজকৃত পুকুড় জোরপূর্বক সেচ দেয়া হচ্ছে এমন কোন অভিযোগ নিয়ে আমার নিকট কেহ আসেনি। অভিযোগ নিয়ে আসলে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

স/শ