সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নওগাঁ

আত্রাইয়ে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
আত্রাইয়ে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা


আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ের জগদাশ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিষয়ের সিনিয়র শিক্ষক হেলালুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি ) বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জগদাশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আনিছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগদাশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.ইছাহাক আলী,৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সহ অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী বৃন্দ।

সিনিয়র শিক্ষক হেলালুর রহমান ১৯৯৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থেকে কৃতিত্বের সাথে অবসর গ্রহন করেন।তিনি শিক্ষাকতার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সদস্য, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, জেল চাউল কল মালিক গ্রুপের কার্যকরী সদস্য, নওগাঁ চক্ষু হাসপাতাল(দীপসপতু)কার্যকরী সদস্য। পদে অধিষ্ঠ থেকে মানুষের কল্যান মূলজ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

আলোচনা সভা শেষে বিদায়ী সিনিয়র শিক্ষককে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।