সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
নওগাঁ

সাপাহারে ৩ কোটি ২৬ লক্ষ টাকার উম্মুক্ত বজেট ঘোষণা

নিউজ ডেস্ক২৩ মে ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে ৩ কোটি ২৬ লক্ষ টাকার উম্মুক্ত বজেট ঘোষণা

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের আগামী ২০১৭-১৮অর্থ বছরের জন্য ৩ কোটি ২৬ লক্ষ ৮৫হাজার ৫শ’ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, দারিদ্র বিমোচন ও নারী উন্নয়ন খ্যাত সহ বিভিন্ন উন্নয়ন খ্যাতে উন্নয়ন মূলক আয় ও ব্যায় বাজেট ঘোষণা করা হয়।
সদর ইউপি চেয়ারম্যান মো. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি সচিব মো. মহিদুল হক বাজেট অধিবেশনে এই বাজেট পেশ করেন।

এসময় উক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোষিত বাজেটের উপর বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, সমাজ সেবা অফিসার মো. রেজওয়ানুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সোলাইমান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা পারভীন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোসা: ফাইমা খাতুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড হতে একজন করে মোট ৯ জন শ্রেষ্ঠ করদাতাকে পুরস্কৃত করেন।

স/অ