সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার অসহায় প্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধীদের পরিবার থেকে সমাজসেবা অধিদপ্তরে সনদ পত্র ও ভাতার পাওয়ার জন্য আবেদন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিডিও পরিচালিত শিয়ালমারী লোককেন্দ্রের সভাপতি হাসিনা বেগমের নেতৃত্বে পাঁচ জন অসহায় প্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধীদের নিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে সনদ ও ভাতা প্রদানে আকুল আবেদন করেছেন।

এসময়র শিয়ালমারী গ্রামের প্রতিবন্ধী মজিদা বেগম (৪১) স্বামী: লিয়াকত হোসেন,সুলেখা খাতুন (২৭) পিতা: আমির হোসেন, আরিফা খাতুন (২৩) পিতা: ওসমান আলী, মিলন উরাও (২০) পিতা: ছত্রিশ উরাও ও আব্দুর রাজ্জাকের পুত্র তোফাজ্জল হোসেন মারুফ (৫) কে সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিক্যেল টেস্ট করেন মেডিক্যেল অফিসার ডা: মো. রুহুল আমিন। শেষে উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজুয়ানুল হকের নিকট আবেদন ফরম জমা দেওয়া হয়।
স/অ










