সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
শিক্ষা

বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত স্বদেশভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার সীমা বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মিশনের অবস্থানভেদে এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বছরে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা পাবেন তারা।

এ সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার ডলার। এ গ্রুপে বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশনসহ ১৫টি মিশন রয়েছে।

 

দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

এ তালিকায় ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, নয়াদিল্লি, দুবাই, রিয়াদ, লন্ডন, রোম, ওয়াশিংটন, নিউইয়র্ক, অটোয়া ও ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরের মিশন রয়েছে।
তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার দেওয়া হবে। এ গ্রুপে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, চেন্নাই, মালে, কায়রো, নাইরোবি, প্রিটোরিয়া, বার্লিন ও কোপেনহেগেনের মিশনসহ ১৯টি মিশন রয়েছে।

চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২১ হাজার ও ২৫ হাজার ডলার।

এ গ্রুপে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের মিশন রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে নিজে বহন করতে হবে। ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে; ব্যক্তিগত হিসাবে দেওয়া যাবে না।

শিক্ষাপ্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করলে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে এবং নিজ অংশ মিশনের হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে পরিশোধ করতে হবে। ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ সীমিত এমন দেশে কর্মরত কর্মকর্তা সন্তানকে অন্য ইংরেজিভাষী দেশে পড়ালেও নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত ভাতার সীমা প্রযোজ্য হবে। আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।